মহম্মদপুরে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ
মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা : প্রতিনিধি
Update Time :
রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
127 Time View
মহম্মদপুরে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ
মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা : প্রতিনিধি মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে রেজাউল মোল্লার ছেলে করিম (২২)-এর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এক সপ্তাহ আগে বিয়ে করেন করিম। রাতে স্ত্রীকে নিয়ে নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন তিনি।সকালে করিমকে অচেতন অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, করিমের নাকে রক্ত ছিল এবং শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।তবে চিকিৎসকের মতে, সুরতহাল রিপোর্ট (ময়নাতদন্ত রিপোর্ট) না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।এদিকে স্বজনরাও সঠিকভাবে জানাতে পারেননি কীভাবে বা কোন পরিস্থিতিতে করিমের মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এটা কি শুধুই মৃত্যু নাকি খুন।...
263
মোঃ শফিকুল ইসলাম
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে রেজাউল মোল্লার ছেলে করিম (২২)-এর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এক সপ্তাহ আগে বিয়ে করেন করিম। রাতে স্ত্রীকে নিয়ে নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন তিনি।সকালে করিমকে অচেতন অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, করিমের নাকে রক্ত ছিল এবং শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।তবে চিকিৎসকের মতে, সুরতহাল রিপোর্ট (ময়নাতদন্ত রিপোর্ট) না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।এদিকে স্বজনরাও সঠিকভাবে জানাতে পারেননি কীভাবে বা কোন পরিস্থিতিতে করিমের মৃত্যু হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এটা কি শুধুই মৃত্যু নাকি খুন।
বিষয় টি স্পষ্ট হওয়ার জন্য ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। বিষয় টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানা পুলিশ।