1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কালীগঞ্জে দিনের আলোয় আবাদি জমির মাটি কাটার মহোৎসব: ইটভাটায় সরবরাহ, প্রশাসনের নজরদারির অভাব

মোঃ সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 342 Time View
458

মোঃ সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা রোড সংলগ্ন ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর মাঠে প্রকাশ্যে ভেকু দিয়ে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে—এমন চিত্র পাওয়া গেছে সরজমিনে।পরিদর্শনে দেখা যায়, ধানের জমি থেকে প্রায় দুই হাত গভীর করে মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। প্রতি ১০ মিনিট পরপর এক একটি ট্রাকে এই মাটি লোড করে উপজেলার বিভিন্ন ইটভাটায় পাঠানো হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের চরম ক্ষতি হচ্ছে।স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা বিষয়টির নেপথ্যে কারা আছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেননি। তবে ঘটনাস্থলে থাকা শ্রমিক, কর্মচারী ও ট্রাক চালকেরা প্রশ্ন করায় উত্তেজিত হয়ে ওঠেন এবং পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তারা দাবি করেন, তাদের কাছে ডিসির অনুমোদনপত্র আছে। মাটি কাটার কারণ হিসেবে বলেন—জমি আবাদ উপযোগী করার জন্যই নাকি এ কাজ করা হচ্ছে। মাটি বিক্রির বিষয়টি তারা অস্বীকার করেন।কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ট্রাক ড্রাইভার শাহাবুদ্দিন জানান, তারা যে মাটি তুলছেন তা শহিদুল মিয়ার ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, আবাদি জমির মাটি কাটায় উৎপাদন কমে যায় এবং পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়। ফলে এটি সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ।সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ফসলি জমিগুলো মাটিদস্যুদের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026