1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

আতিকুর রহমান, প্রতিনিধি আলীকদম, বান্দরবান।
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 300 Time View
395

আতিকুর রহমান, প্রতিনিধিআলীকদম, বান্দরবান।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আলীকদম বান্দরবান জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্লামিয়া পাড়ায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আলীকদম প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মামা মমতাজ উদ্দিনের ছোট ভাই রুহুল আমিন (৩৮) কে আটক করেছে আলীকদম সেনা জোন।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় এক ব্যক্তি রুহুল আমিন (৩৮) বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এর প্রেক্ষিতে আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে গত ২৯ নভেম্বর রাত আনুমানিক ১০ ঘটিকায় যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে আনুমানিক ৪,০০০ পিস ইয়াবা (প্রায় ১২ লাখ টাকা মূল্যের) উদ্ধার করা হয় এবং রুহুল আমিনকে তার বাড়ির আঙিনা থেকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে ইয়াবাসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, রুহুল আমিনের বিরুদ্ধে পূর্বেও মাদক ও মানব পাচার–সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন—এমন তথ্য জানিয়েছেন স্থানীয়রা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি সরে যান বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জনগণ জানান, মাদকের বিস্তার রোধে নিরাপত্তাবাহিনীর এ ধরনের অভিযান এলাকায় স্বস্তির পরিবেশ তৈরি করেছে। আলীকদম সেনা জোন জানিয়েছে, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026