1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৭:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাউফলে বাসভর্তি সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ আটক

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,
  • 89 Time View
174

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

 

পটুয়াখালীর বাউফলে ঢাকা–বাউফলগামী অন্তরা পরিবহনের একটি বাসে বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ১২ মণ অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়। মোট পাঁচটি মাছের ওজন ছিল ৪৯৮ কেজি।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন–২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে চোরাচালানের মাধ্যমে মাছগুলো ঢাকা থেকে বাউফলে আনা হচ্ছিল বলে প্রশাসনের কাছে গোপন সংবাদে তথ্য পৌঁছায়।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। পরে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পাই এবং মাছগুলো জব্দ করি।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধভাবে বিলুপ্তপ্রায় জলজ প্রাণী শিকার ও পরিবহন রোধে প্রশাসনের এ অভিযান এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
মো: রেদোয়ান উল্লাহ
বউফল সংবাদদাতা পটুয়াখালী
০১৭৮০৩৯২১৮৭
৩০-১১-২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026