
গাজীপুর প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক আলহাজ্ব আবু তাহের মুসল্লি সহ অন্যান্য নেত্র বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে আমরা সবাই দোয়া করছি।” বক্তারা আরও বলেন, তিনি দীর্ঘদিন অসুস্থ রয়েছেন, দেশবাসী তার জন্য উদ্বিগ্ন ও দোয়া করছেন।
দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসম সংগঠনের নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে গাজীপুর সদর উপজেলা বিএনপি।