
ফাহিম খান
পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত সমকাল প্রতিনিধিসহ চার সাংবাদিক; দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুরে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য স্বপন মেম্বারের নেতৃত্বে বর্বরোচিত হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক।এই কাপুরুষোচিত হামলায় গুরুতর আহত হয়েছেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, যার পায়ের হাড় ফেটে গেছে।
এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও তিন সাংবাদিক: আব্দুল্লাহ আল ফাহাদ (কালবেলা), এস এম মাসুদ রানা (সকালের সময়), এবং রাকিবুল হাসান সুমন (নয়া শতাব্দী)। হামলার পরপরই আহত সাংবাদিকদের উদ্ধার করে ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।সাংবাদিকদের উপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় ত্রিশালে কর্মরত সাংবাদিক মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সেই সাথে ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি এলাকার এসব চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ত্রিশালে কর্মরত সাংবাদিক মহল।