নাজিমুদ্দিন চট্টগ্রাম চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)মোঃ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন (GSA) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী বাবু। তিনি জাতীয় নির্বাচনে প্রতীক মাঠাল মার্কা নিয়ে লড়বেন।জনগণের জীবনমান, ন্যায় ও অধিকারের প্রশ্নকে সামনে রেখে প্রার্থী মিজানুর রহীম চৌধুরী বাবু দীর্ঘদিন ধরে শ্রমিক–কৃষক, খেটে খাওয়া মানুষ, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে আন্দোলন করে আসছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সক্রিয় সংগঠক হিসেবে তিনি বাংলাদেশ শ্রমিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদায়ী ব্যক্তিত্ব।প্রচারণা-সামগ্রীতে তিনি ঘোষণা করেন—শ্রমিক–কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিসেবে হক চাই।”এছাড়া তিনি ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।চট্টগ্রাম-২ আসনের...
229
নাজিমুদ্দিন চট্টগ্রাম
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)মোঃ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন (GSA) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী বাবু। তিনি জাতীয় নির্বাচনে প্রতীক মাঠাল মার্কা নিয়ে লড়বেন।জনগণের জীবনমান, ন্যায় ও অধিকারের প্রশ্নকে সামনে রেখে প্রার্থী মিজানুর রহীম চৌধুরী বাবু দীর্ঘদিন ধরে শ্রমিক–কৃষক, খেটে খাওয়া মানুষ, নিপীড়িত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে আন্দোলন করে আসছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সক্রিয় সংগঠক হিসেবে তিনি বাংলাদেশ শ্রমিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদায়ী ব্যক্তিত্ব।প্রচারণা-সামগ্রীতে তিনি ঘোষণা করেন—শ্রমিক–কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিসেবে হক চাই।”এছাড়া তিনি ‘পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই’ স্লোগানকে সামনে রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।চট্টগ্রাম-২ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মাঠাল মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার বিকল্প নেই।