1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পরিত্যক্ত ছাত্রাবাসে শিক্ষার্থীদের বসবাস, দুর্ঘটনার দায় নিতে নারাজ ঢাকা কলেজ কর্তৃপক্ষ

মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 83 Time View
169

মো.আনোয়ার, ঢাকা কলেজ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

ঢাকা কলেজের আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেছে। ভবনটির দেয়াল ও ছাদ থেকে নিয়মিত খসে পড়ছে পলেস্তারা, বিভিন্ন স্থানে লোহার রড বেরিয়ে আছে কঙ্কালের মতো। তবুও জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকতে বাধ্য হচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। কোনো দুর্ঘটনা ঘটলে দায়ভার নেবে না বলে জানিয়েছে কলেজ প্রশাসন।সরেজমিনে দেখা যায়, ভবনটির দরজা–জানালা ভেঙে গেছে। দেয়াল, ছাদ, কলাম, বিম, বারান্দা ও ড্রপ ওয়ালে বড় বড় ফাটল তৈরি হয়েছে। দুই তলার কিছু অংশ এতটাই নড়বড়ে যে শিক্ষার্থীরা প্রতিদিন আতঙ্ক নিয়ে রাত কাটান। পুরো ভবনটি দেখে মনে হয় যেন বহু পুরনো কোনো পরিত্যক্ত স্থাপনা।শিক্ষার্থীরা জানান, হলটি ১৯৯৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল এবং সর্বশেষ চলতি বছরের (১০ জুলাই) পুনরায় পরিত্যক্ত ঘোষণার নোটিশ দেওয়া হয়। ১৫টি রুমের মধ্যে ৮টি রুমের শিক্ষার্থীকে অন্য হলে স্থানান্তর করা হলেও নিচতলার ৭টি রুমে এখনও শিক্ষার্থীরা থাকতে বাধ্য হচ্ছেন। প্রশাসন জানিয়েছে, কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় তারা নেবে না, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি পুরনো হওয়ায় এটি মেরামতযোগ্য নয় এবং ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আবাসিক শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় প্রায় চার মাস আগে।আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাঈদ বলেন, ‘হলটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এটা আমরা জানি। কিন্তু বিকল্প আবাসন না থাকায় বাধ্য হয়ে থাকতে হচ্ছে। প্রশাসন বলছে কোনো দুর্ঘটনার দায় নেবে না। তাহলে আমাদের জীবন কি এতই মূল্যহীন? সিট দিয়েছেন প্রশাসনই, তাহলে দুর্ঘটনা হলে দায়ভার নেবে কে?’নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘প্রশাসন আগেই জানত হলটি ঝুঁকিপূর্ণ। তবুও তারা আমাদের এখানে থাকতে দিয়েছে। আগে বলেছিল ইলিয়াস হলের ৯০টি সিট লটারির মাধ্যমে অন্য হলে বণ্টন করবে। পরে আর সেই প্রতিশ্রুতি রাখেনি। এখন আবার বলা হচ্ছে মাস্টার্সের ফরম পূরণের পর যে সিট খালি হবে, তার তালিকা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। তাহলে এতদিন আমাদের জীবন নিয়ে এভাবেই ঝুঁকি তৈরি করে রাখা হলো?’ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘যে সুযোগ ছিল সেটি আমরা কাজে লাগিয়েছি। মাস্টার্স শিক্ষার্থীরা ফরম পূরণ করে দিলে কিছু সিট খালি হবে। সেই তালিকা অনুযায়ী বরাদ্দ দেওয়া সম্ভব হবে। সবাইকে একসাথে বরাদ্দ দেওয়ার সক্ষমতা আমাদের নেই।’তিনি আরও বলেন, ‘পরিত্যক্ত ঘোষণা করার পর আমরা তাদের বের হয়ে যেতে বলেছি। কেউ জোর করে তাদের থাকতে বলেনি। আর সিট বরাদ্দ চার বছরের জন্য নয়, এক বছরের জন্য দেওয়া হয়েছে। দুর্ঘটনার দায়ভার কেউ নিতে পারে না।’শিক্ষার্থীদের অভিযোগ ও প্রশাসনের অবস্থানের কারণে ছাত্রাবাসটি ঘিরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। দ্রুত বিকল্প আবাসনের ব্যবস্থা করে ঝুঁকিপূর্ণ ভবন থেকে শিক্ষার্থীদের স্থানান্তরের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026