
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
আদ্য ২৭ নভেম্বর ২০২৫ তারিখে ফেনী পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।জেলা পুলিশ লাইন্সসহ ফেনী জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার বিপুল সংখ্যক পুলিশ সদস্য অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে উপস্থিত অফিসার ও ফোর্সরা তাদের বক্তব্যে পুলিশ সুপার,ফেনীর প্রতি গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।বক্তারা বলেন,তার সততা, নিষ্ঠা, মানবিকতা এবং পেশাদারিত্ব জেলা পুলিশ ফেনীর সদস্যদের কাছে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।বক্তব্যে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান ফেনীতে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলকে সৎ, মানবিক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা প্রদান করেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি);জনাব নিশাত তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);জনাব সৈয়দ মুমিদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল);ফেনী জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ও পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।সদ্যবিদায়ী পুলিশ সুপারকে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশ বিরাজ করে।