
মীর শাহীন উপজেলা প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ইসমতআরা নামে ১১ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।২৭ নভেম্ব সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ইসমতআরা ওই এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে।নিহত ইসমতআরা স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করত।ক্লাস শেষে বৃহস্পতিবার দুপুরে বাসায় ফিরে বিকেলে আর মাদরাসায় না গিয়ে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। মাদ্রাসায় না গিয়ে খেলাধূলা করায় সেখান থেকে তার মা ফেরদৌস বেগম তাকে ডেকে নিয়ে রাগারাগি করে বাথরুমে গোসল করতে পাঠায়।দীর্ঘ সময় পরিয়ে গেলেও শিশু ইসমতআরা বাথরুম থেকে বের না হওয়ায় ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে তাকালে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীদের সহযোগিতায় বাথরুমের দরজা ভেঙে ইসমতআরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে লালমোহন থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই মরদেহ ওই শিশুর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।