1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ওয়ালটন–মার্সেল কোম্পানির অবিচারের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইমরান হক
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 125 Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 2; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 127.49126; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 41;
220

মোঃ ইমরান হক

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ওয়ালটন ও মার্সেল কোম্পানির অন্যায় চুক্তি, অযৌক্তিক নীতি এবং একতরফা সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত ডিলারদের দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ ‘প্রতিবাদ সমাবেশ–২০২৫’। শনিবার রাজধানীর শাহবাগ জাতীয় শহীদ মিনারে এ সমাবেশের আয়োজন করে ‘ওয়ালটন ও মার্সেল ডিস্ট্রিবিউটর ক্ষতিগ্রস্ত ডিলার পরিষদ’।সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মসরত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন (BEBA)–এর কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম খোকন।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওয়ালটন ও মার্সেল কোম্পানি ডিলারদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে। অসম চুক্তি, অন্যায় কমিশন কাঠামো, প্রণোদনা বঞ্চনা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে গড়িমসির কারণে শত শত ডিলার ব্যবসায়িকভাবে দুরবস্থায় পড়েছেন। অনেকেই ব্যবসা হারিয়ে ঋণের বোঝায় জর্জরিত। অনেকেই ঋণের চাপে আত্মহত্যা ও স্টক করে মারা যায়।

ব্যবসায়ীদের মূল দাবি ক্ষতিগ্রস্ত ডিলারদের দ্রুত পুনর্বাসন।সব অন্যায় চুক্তি ও ডিড বাতিল বা সংশোধন।ন্যায্য, স্বচ্ছ ও সমতাপূর্ণ কমিশন ব্যবস্থা চালু।আহ্বায়ক মসরত উল্লাহ বলেন, “আমরা বছরের পর বছর কোম্পানির অন্যায়ের শিকার হচ্ছি। ক্ষতিগ্রস্ত ডিলারদের বাঁচাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে।”প্রধান অতিথি আবুল কাশেম খোকন বলেন, “ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হলে কোম্পানিগুলোকে ডিলারবান্ধব নীতি গ্রহণ করতে হবে। আমরা ব্যবসায়ীদের পাশে আছি।”সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষতিগ্রস্ত ডিলাররা অংশ নেন। তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আর্থিক ক্ষতি ও দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026