
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
শিবচরের তিন যুবক আলমাছ, সজিব ও সবুজ।তিনজনেরই স্বপ্ন ছিল ইতালি পৌঁছে পরিবারের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার। দালালচক্র আশ্বাস দিয়েছিল, কয়েক দিনের মধ্যেই নাকি ইউরোপে পৌঁছে যাবে তারা।সেই স্বপ্নই এখন পরিণত হয়েছে ভয়াবহ দুঃস্বপ্নে।লিবিয়ার মরুপ্রান্তের একটি অন্ধকার ঘরে তাদের হাত-পা-মুখ বেঁধে নির্যাতন করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তিনজনকে নির্মমভাবে পেটানো হচ্ছে, নেই খাবার,নেই পানি, অসহায় কণ্ঠে তারা শুধু বলছে,মা বাঁচাও… আমাদের বাঁচাইয়া নাও।প্রতিদিন পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে নতুন নতুন নির্যাতনের ভিডিও।সঙ্গে দালালচক্রের হুমকি ৬০ লাখ টাকা না দিলে তাদের মরদেহ পাঠানো হবে।ফএই কথা শুনে আলমাছের মা বারবার অচেতন হয়ে পড়ছেন। সজিবের বাবা কাঁদতে কাঁদতে বললেন,টাকা দিলেই ওরা বাঁচত, কিন্তু এত টাকা জোগাড় করমু কই?সবুজের ছোট ভাই ভেঙে পড়ে বলেছে,ভাইরে মারার আগে যদি কিছুও করতে পারতাম…তিন পরিবারই নিম্নবিত্ত কেউ কৃষক, কেউ দিনমজুর, কেউ ভাঙাচোরা ঘরে থাকা প্রবাসীর পরিবার।৬০ লাখ টাকা তাদের কাছে অসম্ভব এক অঙ্ক।তবু কেউ গয়না বিক্রি করছেন, কেউ জমি বন্ধক রাখার চেষ্টা করছেনএকটাই আশা, সন্তান যেন জীবিত ফিরে আসে।মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি সরাসরি মানবপাচার।দালালচক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দুজন দালালকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।গ্রামজুড়ে এখন একটাই প্রশ্ন ওরা কি বাঁচবে আলমাছের মা চোখ মুছতে মুছতে বলেন,ছেলেটারে নিয়ে আর কোন স্বপ্ন নাই, শুধু বাঁচলেই হইল।সবুজের বোনের একটাই অনুরোধ,ভাইরে একবার ঘরে ফিরাইয়া দেন…ইতালির স্বপ্নে পথচলা তিন যুবকের জীবন এখন ঝুলে আছে লিবিয়ার মরুভূমির অমানবিক বন্দিদশায়।পরিবারগুলো শুধু অপেক্ষা করছে কবে ফিরবে তাদের ছেলেরা।