1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

উখিয়ায় বিজিবি’র অভিযানে দশ কোটি আশি লক্ষ টাকা মূল্যের ৩,৬০,০০০ তিন লক্ষ ষাট হাজার পিস ইয়াবা উদ্ধার

মো মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 125 Time View
200

মো মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে আনুমানিক দশ কোটি আশি লক্ষ টাকা মূল্যে ৩,৬০,০০০ (তিন লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১২ টা ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে ফারির বিল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০০৩০ ঘটিকায় মায়ানমার হতে ০২ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীদের হাতে থাকা ০৩টি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ০৩টি কালো ব্যাগের ভেতরে খাকী স্কচ টেপ দ্বারা মোড়ানো নীল রঙ্গের বায়ুরোধী ৩৬ কাট অর্থাৎ ৩,৬০,০০০ (তিন লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।পরবর্তীতে পলায়নরত চোরাকারবারিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পলায়নরত চোরাকারবারি এবং অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026