1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঞ্চল্যকর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ মামলার মূলহোতা আজিজুল মোল্লা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 86 Time View
167

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলায় এজাহারনামীয় মূলহোতা আজিজুল মোল্লাকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব–৫, রাজশাহী ও র‍্যাব–১, উত্তরা, ঢাকা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মোমেনশাহ রোডের টি আই সি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠার সময় থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জঙ্গি দমন, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধী গ্রেফতার, ধর্ষণ-অপহরণসহ মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ মামলাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে আসছিলো র‍্যাব।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক যুবতী, যিনি পুঠিয়া থানার দমদমা গ্রামে তার দাদির সঙ্গে থাকেন। তার বাবা-মা ঢাকায় কর্মরত। তারই চাচা আজিজুল মোল্লা তাকে গত ২২ অক্টোবর দুপুরে বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরে ঢুকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সময় একই স্থানে ভিকটিমকে পুনরায় ধর্ষণ করেন। এক পর্যায়ে বিষয়টি ভিকটিমের দাদির নজরে এলে তিনি বিষয়টি ভিকটিমের বাবা-মাকে জানান। এরপর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ সালের সংশোধনী অধ্যাদেশের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি দেশে বিভিন্ন গণমাধ্যমে আলোড়ন তোলে। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব–৫ ও র‍্যাব–১ এর যৌথ দল গাজীপুরে অভিযান চালিয়ে আজিজুল মোল্লাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে র‍্যাব জানিয়েছে।গ্রেফতারকৃতকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026