1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেনী ১ আসনে,ধানের শীষের সমর্থনে, গণসংযোগে ব্যস্ত রফিকুল আলম মজনু

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 147 Time View
264

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়ি, বাড়ি, পাড়া, মহল্লায় ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।প্রায় দুই মাস ধরে তিনি ফুলগাজী, পরশুরাম,ও ছাগলনাইয়া এই তিন উপজেলায় নিজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গ্রামের বাড়ি বাড়ি, দোকানপাটে গিয়ে উঠান বৈঠক করে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।গণসংযোগ চলাকালে তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ—কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও গৃহিণীদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন।তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের সার্বিক উন্নয়নে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আপনাদের সমর্থনই দেশনেত্রী গণতন্ত্রের মা,তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো জনগণের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ফেনী-১ আসনের মানুষ উন্নয়ন বঞ্চিত। কৃষকদের ন্যায্যমূল্যে ধান বিক্রি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন, সড়ক সংস্কার, বিদ্যুৎ সঙ্কট সমাধান, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।রফিকুল আলম মজনুর সঙ্গে গণসংযোগে অংশ নেন ফুলগাজী, পরশুরাম, ও ছাগলনাইয়া তিন উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সালাম নিন।ধানের শীষে ভোট দিন।রফিকুল আলম মজনুর সাথে ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উপজেলা,পৌর ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।রফিকুল আলম মজনু আরও বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, বিগত ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া চান।স্থানীয় ভোটাররা রফিকুল আলম মজনুকে কাছে পেয়ে বলেন, কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি, রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, বন্যা ও নদীভাঙন সমস্যা,কহুয়া মহুরি ও সিলোনিয়া নদীর খাল খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, শিক্ষা-স্বাস্থ্যসেবা ঘাটতি,মাদক ও চোরা কারবারি নিয়ন্ত্রণ,এবং এলাকার সার্বিক নিরাপত্তা সংকটসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।নেতাকর্মীদের সরব উপস্থিতিতে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গণসংযোগ শেষে এলাকাজুড়ে ধানের শীষের প্রতি ব্যাপক সাড়া ও আশাবাদ লক্ষ্য করা গেছে বলে নেতাকর্মীরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026