
হারাধন চক্রবর্তী, স্টাফ রির্পোটার
মীরসরাই, চট্টগ্রাম নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।এই প্রতিপাদ্যে নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) সকালে মীরসরাই উপজেলা চত্বরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে বর্ণ্যাঢ র্যালি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ এর সভাপতিত্বে তরুণ উদ্যোক্তা তাসলিমা আক্তার প্রমি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি আলা উদ্দিন কাদের,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ইঞ্জিনিয়ার দিদারুল আলমসহ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন,ডিজিটাল মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দিনদিন বাড়ছে।এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবংসাহসিকতার সাথে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে।তারা আরও বলেন,বাল্যবিবাহ বন্ধ করা ও ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করা সমাজ পরিবর্তনের অন্যতম পূর্বশর্ত।বক্তারা নারী ও কন্যার জন্য নিরাপদ ডিজিটাল স্পেস গড়ে তোলার আহ্বান জানান।