1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গংগাচড়ায় শিক্ষক কমল কৃষ্ণের ওপর হা/ম/লা/র প্রতিবাদে মানববন্ধন, কামরুজ্জামান স্বাধীনকে গ্রেফতারের দাবি..

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 71 Time View
155

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রংপুরের গংগাচড়া উপজেলায় যুবলীগ নেতা ও চিহ্নিত ভূমিদস্যু কামরুজ্জামান স্বাধীন ও তার সন্ত্রাসী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষক ও নাগরিক সমাজ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট পলাশ কান্তি নাগ।এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নীপেন্দ্র নাথ বর্মন,শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান, শিক্ষক আহসানুর রহমান, মনতাজুর রহমান, হুমায়ুন কবির, শিক্ষার্থী তাওহীদ ও তামিম ইকবাল প্রমুখ।বক্তারা বলেন, গত ২৩ নভেম্বর নীলকচণ্ডি এলাকায় শিক্ষক কমল কৃষ্ণ সরকারের ওপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়।নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা কামরুজ্জামান স্বাধীন দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এর পরও প্রশাসন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।সমাবেশে বক্তারা অভিযোগ করেন হামলার পর শিক্ষক কমল কৃষ্ণ সরকারের পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, আর অভিযুক্ত স্বাধীন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাঁরা অবিলম্বে হামলার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার এবং ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।সমাবেশ শেষে বিক্ষুব্ধ ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।পরে পুলিশ প্রশাসন দ্রুত আসামি গ্রেফতার ও ভুক্তভোগীর পরিবারকে নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026