1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৪৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হোসেনপুরে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও নবাগত ডিসির সাথে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত, 

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 169 Time View
304

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনের পর স্থানীয় সরকার প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর-কটিয়াদি সার্কেলের অতিরিক্ত এএসপি তফাজ্জল হোসেন, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন, প্রাণী সম্পদ অফিসের ভেটেনানরি সার্জন মোজাহিদুল ইসলাম শিহাব,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান।মতবিনিময় সভায় হোসেনপুর উপজেলার মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং,হোসেনপুর বাজারের যানজট,মসজিদ–মাদরাসার পরিবেশ, সামাজিক শান্তি–শৃঙ্খলা, শিশু বিনোদন পার্ক সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, হোসেনপুরে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কিশোর গ্যাং সংস্কৃতি সমাজের জন্য ক্ষতিকর—এ বিষয়ে অভিভাবক, বিদ্যালয় ও প্রশাসনের সমন্বিত পদক্ষেপ জরুরি। শহরের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। প্রশাসন জনগণের পাশে থাকতে চায়—আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

সভায় বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, জামায়াতের ইসলামির উপজেলা আমীর মোহাম্মদ আমিনুল হক,খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি কারিমুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়কারী ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কলামিস্ট মিজানুর রহমান মামুন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বি, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ,গণঅধিকার পরিষদের আশরাফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026