
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাতকে আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নত” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেহেনুমা তারান্নুম ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এবং অন্যান্য অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশি গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি–সহ নানা প্রাণিসম্পদ এবং দুধ, ডিম, দই, পনির, ঘি–সহ বিভিন্ন প্রাণিজ পণ্যের নমুনা প্রদর্শিত হয়।
প্রদর্শনীতে স্থানীয় খামারি, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আধুনিক পশুপালন প্রযুক্তি, রোগ নির্ণয় পদ্ধতি, চিকিৎসা সেবা এবং প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম স্টলভিত্তিক উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হ