1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ফুলবাড়ীতে প্রদর্শনী উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 95 Time View
196

মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

২৬ নভেম্বর ২০২৫,কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় জাতকে আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে উন্নত” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রেহেনুমা তারান্নুম ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এবং অন্যান্য অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে দেশি গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি–সহ নানা প্রাণিসম্পদ এবং দুধ, ডিম, দই, পনির, ঘি–সহ বিভিন্ন প্রাণিজ পণ্যের নমুনা প্রদর্শিত হয়।প্রদর্শনীতে স্থানীয় খামারি, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আধুনিক পশুপালন প্রযুক্তি, রোগ নির্ণয় পদ্ধতি, চিকিৎসা সেবা এবং প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রম স্টলভিত্তিক উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক।সভায় বক্তব্য রাখেন,মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা,জনাব মোঃ শামসুজ্জামান হাসু, সাবেক সভাপতি, যুবদল,জনাব মোঃ জাকারিয়া, সভাপতি, উপজেলা প্রেসক্লাব

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়ন দেশের দুধ, ডিম ও মাংস উৎপাদনে ইতিবাচক অগ্রগতি এনেছে। এ ধরনের প্রদর্শনী খামারিদের আরও উৎসাহিত করে এবং উন্নত জাতের পশুপাখি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, সপ্তাহব্যাপী সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সেবা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026