
কামরুল ইসলাম
চন্দনাইশ থানায় বিশেষ অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী ও ০১টি পিকআপ গাড়ি আটক। অদ্য ২৫ নভেম্বর ২০২৫খ্রি: রাত ০০:৫০ ঘটিকার সময় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় চন্দনাইশ থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসআই/ সাহিন আলম সঙ্গীয় ফোর্সসহ চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ডের চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পাশে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মটরস্ শোরুমের সামনে চেকপোস্ট পরিচালনা করিয়া পিকআপের ড্রাইভার ইমরান শেখ(৩১) ও তার সহযোগী মো: কিরন(৩০)’দ্বয়ের হেফাজত হতে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহন কাজে ব্যবহৃত ০১টি নীল হলুদ রংয়ের পিকআপ উদ্ধার পূর্বক ২৫/১১/২০২৫ইং তারিখ ০২:৩০ ঘটিকার সময় জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।