
রুহিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে নিয়ম বহির্ভুতভাবে রাস্তার গাছ কর্তনের অভিযোগে নবনির্বাচিত ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন ভূমি অফিস। রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগে এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের ।এর আগে গত শুক্রবার সকালে অবৈধভাবে রাস্তার সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ তোলেন ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন ভূমি অফিস।জানা গেছে, রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের বড়দেশ্বরী বাজারের পূর্ব পাশে প্রায় ৬ টি ইউক্যালিপটাস গাছ কর্তন করেন মাসুদ।
গাছ কাটার বিষয়টি জানতে পেরে ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশ ক্রমে রাজাগাঁও ইউনিয়ন ভূমি অফিসার মোছঃ অলিমা বেগম ঘটনাস্থলে পৌঁছে এর সত্যতা পান এবং বড়দেশ্বরী হাটের একটি স-মিল থেকে গাছের গুড়ি গুলো উদ্ধার করেন । পরে তিনি বাদী হয়ে রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে মোঃ মাসুদ রানার নাম উল্লেখ করে রুহিয়া থানায় মামলা দায়ের করেন।
এ বিষয় মোঃ মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি বলেন আমি নিজের জমিতে ৬ ইউক্যালিপটাস গাছ লাগিয়েছিলাম তাই গাছ কর্তন করেছি কিন্তু গাছগুলো সরকারি রাস্তায় পরায় গাছের গুড়ি গুলো জব্দ করে নিয়ে যায়।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের জানান রাস্তার সরকারি গাছ কর্তনের বিষয় একটা মামলা দায়ের হয়েছে, আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম মুঠোফোনে জানান গাছ যেই রোপণ করুক না কেন গাছ সরকারি রাস্তায় পরলে সেই গাছ অবশ্যই সরকারি গাছ বলে গণ্য হবে। তিনি আরও বলেন কর্তনকৃত গাছ যদি মাসুদ রানা রোপণ করে থাকে তাহলে উপযুক্ত পন্থা অবলম্বন করে গাছগুলো কর্তন করা প্রয়োজন ছিল।