1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভুয়া নৌবাহিনী সদস্য সেজে পরিচয় ৪০ হাজার ইয়াবাসহ এক জন পাচারকারী আ’টক

মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 188 Time View
300

মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে।রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ নভেম্বর ২০২৫ তারিখ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ৪০০০০ পিস বার্মিজ ইয়াবাসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।অদ্য ২৪ নভেম্বর ২০২৫ তারিখ ১১৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করার মাধ্যমে একটি সন্দেহজনক বাস থামানো হয়।যাত্রী মোঃ সাফায়েত উল্লাহ (২৭), পিতা- মৃত মোঃ আব্দুর রহমান, গ্রাম- কালিয়াটি, ডাকঘর- মদন, থানা- মদন, জেলা- নেত্রকোণাকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে একজন নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয় এবং তার বহনকৃত ব্যাগে ব্যক্তিগত ব্যবহৃত টি-শার্ট এবং ট্রাউজার আছে বলে জানায়।পরবর্তীতে তার বহনকৃত ব্যাগটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে ব্যাগের ভিতর নৌবাহিনীর লগোযুক্ত ০৪পিস টি-শার্ট, ০১ সেট ট্রাকস্যুট, ০১টি ট্রাউজার, ০১টি ক্যাপ, ০৪টি মাস্ক, ০১টি পার্টস/মানিব্যাগ, ০৩টি ইনসিগনিয়া এবং ০১টি আইডি কার্ড কভার এর সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১,২০,০০,০০০/- টাকা মূল্যের ৪০০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।উক্ত বেসামরিক ব্যক্তি নৌবাহিনীর সদস্য হিসেবে কোন পরিচয় পত্র বা অন্যকোন প্রমাণাদি উপস্থাপন করতে পারেনি।উল্লেখ্য, উক্ত বেসামরিক ব্যক্তি নিজেকে ভূয়া নৌবাহিনী’র সদস্য পরিচয় দিয়ে অভিনব কায়দায় মরিচ্যা চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026