1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁ-১ আসনের উন্নয়নে জামায়াত মনোনীত প্রার্থী মাহাবুবুল আলমের অঙ্গীকার

এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 239 Time View
526

এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কৃষি ও সামাজিক সম্ভাবনার এলাকা হলো নওগাঁ-১ আসন। নিয়ামতপুর,পোরশা ও সাপাহারের সমন্বয়ে গঠিত এই আসন বহু বছর ধরে উন্নয়ন, ন্যায়, গণতান্ত্রিক অধিকার এবং প্রতিনিধিত্বশীল নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।এই মানুষদের আকাঙ্ক্ষা, চাহিদা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী মাহাবুবুল আলম প্রার্থিতা গ্রহণ করেছেন।তিনি বিশ্বাস করেন নেতৃত্ব মানে ক্ষমতা নয়, এটি জনগণের বিশ্বাস, সেবা এবং দায়িত্বের প্রতিশ্রুতি।এ বিশ্বাস থেকেই তিনি ঘোষণা করেছেন নওগাঁ-১ আসনকে বাংলাদেশের একটি মডেল সংসদীয় আসনে রূপান্তর করা হবে।শুধুমাত্র নির্বাচনী ভাষণ নয়,বরং বাস্তববাদী পরিকল্পনা, উন্নয়নমূলক চিন্তা এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতেই তিনি জনগণের সামনে এগিয়ে এসেছেন।মাহাবুবুল আলমের মতে, উন্নয়ন মানে কেবল রাস্তা, ভবন বা স্থাপনা নয়। প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ন্যায়বিচার, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা সমন্বিতভাবে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।তার পরিকল্পনায় রয়েছে—নিয়ামতপুর,পোরশা ও সাপাহারে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিদ্যালয়, কলেজ এবং টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পাশাপাশি তরুণদের জন্য আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা। তিনি বিশ্বাস করেন যুব সমাজ যদি দক্ষ হয়ে ওঠে, তাহলেই এই অঞ্চলের অর্থনীতি বদলে যাবে।এই এলাকার অর্থনীতি কৃষিনির্ভর। কৃষকদের বীজ, সার, সেচ এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা ছাড়া উন্নয়ন সম্ভব নয় এ কথা তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ফসল সংগ্রহ কেন্দ্র (হাট-বাজার) আধুনিকায়ন,সংরক্ষণ ব্যবস্থা,কৃষিঋণের সুবিধা সহজীকরণ।তিনি বলেন, একটি জাতি তখনই উন্নত হয় যখন তাদের চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী। তাই উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নত করা তার অগ্রাধিকার।তিনি স্পষ্টভাবে বলেন,সুশাসন ছাড়া উন্নয়ন টেকসই নয়।আমি কোনো প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।মাহাবুবুল আলম মনে করেন একটি সুস্থ জাতি গড়ে ওঠে পরিবার,শিক্ষা এবং নৈতিকতার সমন্বয়ে।তাই মাদকমুক্ত সমাজ, তরুণদের সৃজনশীল অংশগ্রহণ এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা হবে তার অন্যতম লক্ষ্য।বিনয়ী কণ্ঠে তিনি বলেন,আমি আপনাদের প্রতিনিধি হতে চাই, শাসক হতে নয়।আপনারা আমাকে দোয়া ও সমর্থন করুন।আমি আল্লাহর সন্তুষ্টি এবং জনগণের কল্যাণকেই রাজনীতির ভিত্তি মনে করি।তিনি আরও বলেন,আমি প্রতিশ্রুতি দিতে ভয় পাই; কারণ প্রতিশ্রুতি রক্ষা করা দায়।তবে আমি দায়িত্ব নিতে প্রস্তুত এই অঞ্চলের প্রত্যেক মানুষের কল্যাণ,অধিকার এবং উন্নয়নের দায়িত্ব।মাহাবুবুল আলম নওগাঁ-১ আসনের মানুষদের আহ্বান জানিয়ে বলেন,চলুন আমরা মিলেই নিয়ামতপুর, পোরশা ও সাপাহারকে সুশাসন, উন্নয়ন, নৈতিকতা ও সমৃদ্ধির একটি রোল মডেল আসন হিসেবে গড়ে তুলি। আমি আপনাদের দোয়া প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026