1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৩৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫,
  • 150 Time View
130

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপু ইউনিয়নের ব্রিজ বাজার (ত্রিমোহনী) গ্রামে বুধবার দিবাগত রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছালজার ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ছালজার ব্যাপারি উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ বৃহসপতিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ফারুক হোসেনের সাথে ছালজার ব্যাপারির মোবাইল ফোন নিয়ে দীর্ঘদিন পূর্বে মারপিটের ঘটনায় একটি মামলা হয়। এরই জের ধরে ছালজার ব্যাপারিকে একা পেয়ে ফারুক হোসেনের নেতৃত্বে হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। এসময় ব্রিজ বাজারের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে ছালজার মারা যান।

নিহতের স্বজন আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ভাসতে ছালজার ব্যাপারি সন্ধ্যার পর পাড়সোনাইডাঙা ব্রিজ বাজার এলাকায় যায়। এসময় পূর্বশত্রুতার জের ধরে পাড়সোনাইডাঙা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক ধারালো ছুরি হাতে ছালজার ব্যাপারিকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছালজার ব্যাপারি মারা যান।

গোবিনাদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026