1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে মান্দায় প্রস্তুতিমূলক সভা

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 111 Time View
204

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর মান্দায় মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪ নভেম্বর)সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী উপস্থিত থেকে আসন্ন বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।সভায় বক্তারা বলেন,বিজয় দিবস জাতির গৌরবের প্রতীক এবং শহিদ বুদ্ধিজীবী দিবস জাতির বেদনাবিধুর স্মৃতিচারণ।তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ দুই দিবসকে যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।উপজেলা প্রশাসন জানায়, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এর মধ্যে রয়েছে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,বিজয়মেলা, চারু,কারু স্থানীয়দের উৎপাদিত শিল্পপণ্য,সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোর প্রতিযোগিতা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা।সভায় ইউএনও আখতার জাহান সাথী বলেন, বিজয় দিবস শুধু উৎসবের দিন নয়,এটি আমাদের অস্তিত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক।তাই সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের সম্পৃক্ততার মাধ্যমে মান্দা উপজেলায় দিবসগুলোকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।সভা শেষে বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026