1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীর দাশপুকুরে র‍্যাবের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 145 Time View
245

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি: 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৯৯০ গ্রাম গাঁজা, ১১ পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন, ৩টি সিম ও নগদ ১৫ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়। অভিযানে এক নারীসহ আরও একজন পলাতক রয়েছে।

র‍্যাব জানায়, ২২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সদর কোম্পানির একটি দল দাশপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-

ইসমাইল হোসেন সবুজ (২৯), মোঃ অন্ত (৩১), মোঃ শাহজাহান (৩০), মোঃ আরাফাত (১৯), মোঃ ফিরোজ ইসলাম (২৬) ও মোঃ লিটন (৩০)। এছাড়া অভিযানের সময় পলাতক রয়েছে মোছাঃ পিংকি বেগম।

র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয়দের অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে দাশপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি মাদক চক্র সক্রিয় রয়েছে। তারা শহরের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি হিসেবে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতরা নিজেরাও মাদক সেবন করে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব আরও জানায়, মাদক ব্যবসা দমনে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026