
হারাধন চক্রবর্তী, স্টাফ রির্পোটার,মীরসরাই
আজ সকাল ১১.৩০ মিনিট এ বড়দারোগারহাট, জিকে সাহা নিজস্ব ভবনে ডাঃ মাহফুজুর রহমান ল্যাব এ ১৩ বছর ফুর্তি উপলক্ষে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ তপন চন্দ্র নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আবুল মুনছুর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:মানিক,ডা: হরিসাধন শর্ম্মা,ডাঃ কাজী সেলিম উদ্দীন,ডা:নাছির উদ্দিন, ডাঃ নুর ছাপা আরো গ্রামীন জনপদের পল্লী চিকিৎসক বৃন্দ।প্রতিষ্ঠানের পরিচালক বিপ্লব সাহা বলেন সেবা ও দক্ষতার সমন্বিত প্রয়াসে সকলের আন্তরিকতা, পরামর্শ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।প্রতিষ্ঠানে পরিচালক বলেন,শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় য়এটা স্বাস্থ্য নিরাপত্তার নতুন ভরসা।আমরা এমন একটি সেবা প্রতিষ্ঠান গড়তে চাই, যা বিশ্বাস,গুণগত মান এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন হবে।আপনাদের সহযোগিতায় আমাদের আরও শক্তি জোগায়।ভবিষ্যতে এই প্রতিষ্ঠান স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।মানুষের হাতে আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করবো।এই প্রতিষ্ঠান শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয় এটি মানুষের সেবায় অংশগ্রহণ।সমাপনী বক্তব্য প্রদান করেন সভার সভাপতি। পরিশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।