
প্রভাতী বাংলাদেশ
মাত্র ১৪ বছর বয়সেই মহেশখালীকে জাতীয় পর্যায়ে পরিচিত করতে শুরু করেছেন ছোট মহেশখালীর আদিনাথ ছোট রাখাইন পাড়ার কিশোরী লিলি চেন। সাত বছর বয়স থেকেই ব্যাট হাতে মাঠে দৌড়ানো, খেলা আর শেখার প্রতি তার অদম্য আগ্রহ আজ তাকে এনে দিয়েছে বিকেএসপির ডাক।
পরিবারের সংগ্রাম, মেয়ের স্বপ্ন লিলির বাবা ম্যাং চেন পেশায় দর্জি, মা আচ ছোট ব্যবসার সঙ্গে যুক্ত। সংসারের আর্থিক টানাপোড়েনের মাঝেও মেয়ের স্বপ্ন যাতে থেমে না যায় এজন্য সংগ্রাম করেছেন তারা। বিকেএসপি থেকে প্রথমবার ডাক এলে যাতায়াতের খরচ জোগাড় করতে মায়ের নিজের স্বর্ণের দুল বিক্রি করতে হয়েছে। সেই ১৫ দিনের প্রশিক্ষণেই নিজের যোগ্যতার প্রমাণ দেয় লিলি। নতুন যাত্রা তিন মাসের জন্য ঢাকায় আবারও ডেকেছে বিকেএসপি। জানুয়ারির প্রথম সপ্তাহেই লিলিকে তিন মাসের জন্য ঢাকায় যেতে হবে। এবার সুযোগ আরও বড়, দায়িত্বও আরও বেশি। বর্তমানে লিলি কক্সবাজারের বাইতুস শরফ স্কুলে পড়াশোনা করছে এবং বিভিন্ন স্থানীয় ম্যাচেও নিয়মিত খেলছেন।
কিন্তু আর্থিক সংকট এখন তার স্বপ্নপথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। লিলির পরিবার আশা করছে মহেশখালী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থাগুলো যদি একটু পাশে দাঁড়ায়, তাহলে লিলি শুধু মহেশখালী নয়, কক্সবাজার জেলাকেও সুনাম এনে দিতে পারবেন। লিলির স্বপ্ন লিলি দৃঢ় কণ্ঠে বলে আমি বড় হয়ে দ্বীপ অঞ্চলের মেয়েদের ক্রিকেট শেখাবো। মহেশখালী থেকে আরও অনেক নারী ক্রিকেটার বের হবে— এটাই আমার স্বপ্ন।”