সেন্টমার্টিন সাগরে জেলের জালে ৩২ কেজির পোয়া মাছ দাম ৬ লাখ টাকা
মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার
Update Time :
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
150 Time View
সেন্টমার্টিন সাগরে জেলের জালে ৩২ কেজির পোয়া মাছ দাম ৬ লাখ টাকা
মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের এক বিশাল পোকা মাছ। শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের স্থানীয় জেলে গণির জালে আটকা পড়ে মাছটি।মাছটি জালে উঠতেই এলাকাজুড়ে তৈরি হয় কৌতূহল। আকার ও ওজনের কারণে মুহূর্তেই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন ও পর্যটকরা। সমুদ্রের গভীর পানিতে বাস করা এই ধরনের মাছ সচরাচর জেলে জালে ধরা পড়ে না বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা।এদিকে মাছটির জন্য বর্তমানে দাম হাঁকানো হচ্ছে প্রায় ৬ লাখ টাকা। বিরলতা আর বিশাল আকার—দুইয়ের কারণে বাজারে এমন উচ্চদর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।মাছটিকে ঘিরে দ্বীপজুড়ে চলছে আলোচনা; অনেকে আবার...
268
মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ৩২ কেজি ওজনের এক বিশাল পোকা মাছ। শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের স্থানীয় জেলে গণির জালে আটকা পড়ে মাছটি।মাছটি জালে উঠতেই এলাকাজুড়ে তৈরি হয় কৌতূহল। আকার ও ওজনের কারণে মুহূর্তেই মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় লোকজন ও পর্যটকরা। সমুদ্রের গভীর পানিতে বাস করা এই ধরনের মাছ সচরাচর জেলে জালে ধরা পড়ে না বলে জানিয়েছে স্থানীয় মৎস্যজীবীরা।এদিকে মাছটির জন্য বর্তমানে দাম হাঁকানো হচ্ছে প্রায় ৬ লাখ টাকা। বিরলতা আর বিশাল আকার—দুইয়ের কারণে বাজারে এমন উচ্চদর পাওয়া যেতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।মাছটিকে ঘিরে দ্বীপজুড়ে চলছে আলোচনা; অনেকে আবার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দিচ্ছেন।
এরই মধ্যে কয়েকজন পাইকার মাছটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। দাম ঠিক হলে যেকোনো সময় বিক্রি হতে পারে বলেও জেলের পরিবার জানিয়েছে।