
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ডাকবাংলো মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির কর্মসূচি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রস্তুতি সভা। সাংস্কৃতিক অঙ্গনের কর্মী ও নেতৃত্বকে সক্রিয় ও সুসংগঠিত করার এই আয়োজনকে জাসাসের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী ও সফল আহবায়ক ,আফরোজা খানম রিতা বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করে সাংগঠনিক শক্তি প্রদর্শনের আহ্বান জানান।তাঁরা বলেন,সাটুরিয়া উপজেলা জাসাসের প্রধান অঙ্গীকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত ও ভোট ব্যাংক তৈরি করা এবং রিতা আপার হাতকে আরও শক্তিশালী করা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস। তিনি বলেন,জাসাস শুধু সাংস্কৃতিক সংগঠন নয় এটি মানুষের চেতনা ও মূল্যবোধ জাগ্রত করার শক্তিশালী প্ল্যাটফর্ম। সাংস্কৃতিক কর্মীরা সব যুগেই গণমানুষকে সংগঠিত করার অগ্রভাগে ছিল। তাই আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে আমাদের সাংগঠনিক ঐক্য ও মাঠপর্যায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুর আলম পালু, মোঃ আওলাদ হোসেন, ও মোঃ জিয়াউল হক শাওন।তাঁরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন, সাংগঠনিক কাঠামো বিস্তার, সাংস্কৃতিক কর্মসূচি বাড়ানো এবং মাঠপর্যায়ে কর্মীদের আরও সক্রিয় হওয়ার ওপর জোর দেন।এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান।তিনি সাটুরিয়া–সিংগাইর–মানিকগঞ্জ জাসাসের মধ্যে সাংস্কৃতিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরামর্শ দেন।সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি এ্যাড. মোঃ সেলিম আলদীন।তিনি বলেন,সাটুরিয়া জাসাসকে আরও শক্তিশালী করতে হলে দায়িত্বশীলতা, পরিশ্রম ও সাংগঠনিক আদর্শের বিকল্প নেই। সাংগঠনিক ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর এই ঐক্যের মাধ্যমেই আমরা আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারবো।সভার সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।সভায় আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় সাটুরিয়া উপজেলা জাসাসের নেতৃবৃন্দ।পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ,সাংগঠনিক আলোচনা ও সাংস্কৃতিক কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ।সভায় নিম্নোক্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় গ্রাম পর্যায়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রচারণা জোরদার করা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দ্রুত পুনর্গঠন ও শক্তিশালী করা সাংস্কৃতিক কর্মসূচির প্রসার, বিশেষ করে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি নির্বাচনী প্রচারণায় জাসাসের বিশেষ টিম গঠন ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ব্যাংক তৈরির কৌশল নির্ধারণ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই প্রথম কার্যকরী কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি সভা সাটুরিয়া উপজেলা জাসাসের সাংগঠনিক গতিশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আগামী দিনে উপজেলাজুড়ে সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।