
জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় ডাকবাংলোতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর প্রথম কার্যনির্বাহী কমিটির কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি সভা।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের একত্রিত করার উদ্দেশ্যে এ সভা বিশেষ গুরুত্ব বহন করে।আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ জেলার বিএনপির সংগ্রামী ও সফল আহবায়ক আফরোজা খানম রিতার ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে জাসাসের কর্মতৎপরতা প্রমান করতে হবে। তাই সাটুরিয়া উপজেলা জাসাসের একটিই অঙ্গীকার ও প্রতিশ্রুতি প্রত্যেকটি ঘরে ঘরে ভোট প্রার্থনা করে ধানের শীষের ভোট ব্যাংক তৈরি করে রিতা আপার হাতকে শক্তিশালী করতে হবে।সংগঠনের সাটুরিয়া উপজেলা জাসাস এর সভাপতি এ্যাডঃ মোঃ সেলিম আলদীন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোঃ শামীম বিশ্বাস।তিনি তাঁর বক্তব্যে বলেন,জাসাস শুধু সাংস্কৃতিক সংগঠন নয়,এটি গণমানুষের চেতনাকে আলোকিত করার একটি প্ল্যাটফর্ম। নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুর আলম পালু,মোঃ আওলাদ হোসেন ও মোঃ জিয়াউল হক শাওন এবং জেলা- উপজেলার নেত্রবৃন্দ।তাঁরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন এবংকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সভাপতি এ্যাড. মোঃ সেলিম আলদীন।তিনি বলেন,সাটুরিয়ায় জাসাসকে আরও শক্তিশালী সংগঠনে রূপ দিতে প্রত্যেক কর্মীকে দায়িত্ব ও আদর্শ নিয়ে কাজ করতে হবে।সাংগঠনিক ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।সভার সঞ্চালনা করেন সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান।তিনি সাংস্কৃতিক অঙ্গনের ঐক্য ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সাটুরিয়া উপজেলা জাসাসের নেতৃবৃন্দ। সভার পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।সভায় আগামী নির্বাচনে সাংগঠনিক ভূমিকা, সাংস্কৃতিক কর্মসূচির সম্প্রসারণ, প্রচার–প্রচারণা কার্যক্রম এবং গ্রাম পর্যায়ে জাসাসকে আরও গতিশীল করার বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়।সাটুরিয়া উপজেলা জাসাসের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে,এই প্রথম কার্যকরী কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি সভা আগামী দিনের সাংগঠনিক গতিশীলতার নতুন দ্বার উন্মোচন করবে।