1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পদ্মার চরে র‍্যাবের মধ্যরাতের অভিযান বিদেশী পিস্তলসহ তিন আগ্নেয়াস্ত্র উদ্ধার

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 107 Time View
214

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম দমনে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় গভীর রাতে চালানো অভিযানে উদ্ধার হয়েছে বিদেশী পিস্তলসহ তিন ধরনের আগ্নেয়াস্ত্র।র‍্যাব-৫ জানায়, ২৩ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে বাঘা থানার খায়েরহাট এলাকায় সিপিএসসি, র‍্যাব-৫ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে।এ সময় তারা একটি বিদেশী পিস্তল, একটি পাইপগান,একটি ওয়ান শুটারগান ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।সম্প্রতি বাঘার পদ্মা চরাঞ্চল আলোচনায় আসে ২৭ অক্টোবর মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পর।চরের জমি ও বালুমহাল দখলকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী গোলাগুলিতে ঘটনাস্থলে একজন নিহত হন, হাসপাতালে মারা যান আরও একজন।পরে নদী থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।চাঞ্চল্যকর এ ঘটনার পরই পুলিশ ও র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সংঘর্ষে জড়িত উভয় বাহিনীসহ আরও কয়েকটি অপরাধী দল চরাঞ্চলে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গচ্ছিত রেখেছে। সেই তথ্য অনুসরণ করেই রাতের অন্ধকারে র‍্যাব অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।উল্লেখ্য, ৯ নভেম্বর একই এলাকায় পুলিশের ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ কয়েকটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছিল।এরপর থেকেই চরাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়।উদ্ধার হওয়া অস্ত্রগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।পদ্মা চরের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব ও পুলিশ ভবিষ্যতেও যৌথ অভিযান চালাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026