1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহ কালীগঞ্জে তারেক রহমানের ৬১তম জন্মদিনে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 93 Time View
178

মোঃ সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কালীগঞ্জে কোরআন খতম, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান। ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদের মনোনয়নপ্রত্যাশী জননেতা সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তাঁর সাহসী ও দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং গণমানুষের প্রতি অগাধ ভালোবাসা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দেশান্তরে থেকেও তিনি দলকে শক্তভাবে নেতৃত্ব দিচ্ছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।জ”

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনের জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারেক রহমানই জাতিকে সঠিক দিকনির্দেশনা দেবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।” অনুষ্ঠানের শেষে তিনি দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণে তাঁর নেতৃত্বের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, উপজেলা বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সদস্য সচিব রবিউল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে থাকতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

রাজু ০১৯৭২৬৩২২০১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026