ভুটানের প্রধানমন্ত্রী আসছেন বাংলাদেশ সফরে সই হবে কিছু সমঝোতা স্মারকে
বিশেষ প্রতিনিধি
Update Time :
শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
74 Time View
ভুটানের প্রধানমন্ত্রী আসছেন বাংলাদেশ সফরে সই হবে কিছু সমঝোতা স্মারকে
বিশেষ প্রতিনিধি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আগামীকাল, ২২ নভেম্বর, তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানাবেন। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এই সফরে কৃষি, ইন্টারনেট ব্যান্ডউইথ এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে।তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।বাংলাদেশ সরকার তার সফরকালীন সময়ে...
138
বিশেষ প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আগামীকাল, ২২ নভেম্বর, তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন। ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানাবেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। এই সফরে কৃষি, ইন্টারনেট ব্যান্ডউইথ এবং স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা আছে।তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।বাংলাদেশ সরকার তার সফরকালীন সময়ে তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে