
আব্দুর রহমান (কুষ্টিয়া)
২০/১১/২০২৫ইং (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া মিরপুর উপজেলা আমির জনাব খন্দকার রেজাউল করিম এর সভাপতিত্বেকুষ্টিয়া মিরপুর মহিলা ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়।, প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবকদের নিয়ে সমাবেশ করেছে। উপজেলা নির্বাচন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের স্বেচ্ছাসেবক সদস্যরা অংশ নেন।
প্রথমে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া ২ (মিরপুর ভেড়ামারা) আসনের মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমি আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ২ (মিরপুর ভেড়ামারা) আসন পরিচালক ও জেলা ইউনিট সদস্য জনাব জোমারত আলী ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সংস্কৃতি ও প্রশিক্ষণ সম্পাদক এবং কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা আসন পরিচালনা সদস্য সচিব জনাব অধ্যাপক ডঃ নুরুল আমিন জসিম ,বাংলাদেশ জামায়াত ইসলামীর মিরপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও নির্বাচন পরিচালক জনাব, ওমর ফারুক।
সমাবেশে প্রধান অতিথি বলেন, নির্বাচন একটি গুরুত্ববহ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের আস্থা অর্জন এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় স্বচ্ছ প্রচারণা, সত্য তথ্য উপস্থাপন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। তারা স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নির্বাচনকালীন শালীনতা ও আচরণবিধি অনুসরণের ওপর জোর দেন। আরও বলেন, ভোটারদের কাছে সঠিক তথ্য তুলে ধরা, বিভ্রান্তিকর প্রচারণা এড়িয়ে চলা, তরুণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচন-সম্পর্কিত সহযোগিতা স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সমাবেশে স্বেচ্ছাসেবকদের জন্য যে ৪ টি কর্মপন্থা তুলে ধরা হয় । ১/ তথ্য যাচাই করে প্রচারণা চালানো ২/ জনসাধারণের সঙ্গে সম্মানজনক আচরণ বজায় রাখা ৩/ শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশে সহায়ক ভূমিকা রাখা ৪/ সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীলভাবে প্রচারণা পরিচালনা সমাবেশ শেষে স্বেচ্ছাসেবকদের মাঝে নির্বাচনী করণীয় ও নির্দেশিকা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্বশীলভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।