
মহিদুল ইসলাম বগুড়া (সোনাতলা) উপজেলা প্রতিনিধি
বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সোনাতলা পৌর এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল।বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু এবং সংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা।এছাড়া আরও উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হক, সোনাতলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ,দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনারুল ইসলাম মোনাই।দোয়া মাহফিলে দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করা হয়।পরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন।নেতৃবৃন্দ বলেন,স্বেচ্ছাসেবক দল সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে।