আজ আসছেন কমনওয়েলথ মহাসচিব ৪ দিনের গুরুত্বপূর্ণ সফর
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
Update Time :
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
60 Time View
আজ আসছেন কমনওয়েলথ মহাসচিব ৪ দিনের গুরুত্বপূর্ণ সফর
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান চার দিনের সরকারি সফরে আজ, ২০ নভেম্বর ২০২৫, ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। বাংলাদেশে এটি তার প্রথম সফর।কমনওয়েলথ জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা ও সম্পর্ক জোরদার করা এই সফরের অন্যতম লক্ষ্য। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনার এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং জনগণের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিতে কমনওয়েলথের সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রাধান্য পাবে। মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান) নিয়েও আলোচনা করবেন, যেখানে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এছাড়াও, বাংলাদেশের জন্য কোন ধরনের...
133
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
চার দিনের সরকারি সফরে আজ, ২০ নভেম্বর ২০২৫, ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। বাংলাদেশে এটি তার প্রথম সফর।কমনওয়েলথ জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা ও সম্পর্ক জোরদার করা এই সফরের অন্যতম লক্ষ্য। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনার এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
আলোচনায় বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং জনগণের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিতে কমনওয়েলথের সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রাধান্য পাবে। মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান) নিয়েও আলোচনা করবেন, যেখানে গণতন্ত্র একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এছাড়াও, বাংলাদেশের জন্য কোন ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে, সে বিষয়ে তিনি অংশীজনদের মতামত জানবেন। সফর শেষে ২৪ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।