1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধুনটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন আঁখি খাতুন

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 88 Time View
212

 মোঃ শিবলু রহমান স্টাফ রিপোর্টার।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার ধুনট উপজেলায় আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন মোছাঃ আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ। সোমবার (১৭ নভেম্বর) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দুইটি কন্যা ও একটি পুত্রসন্তানের জন্ম দেন। মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

তিন সন্তানের জন্ম দেওয়া আঁখি খাতুন ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী গ্রামের বাসিন্দা ও সুজন মিয়ার স্ত্রী। সোমবার বিকেলে প্রসববেদনা অনুভব করলে তাকে আয়শা-জবেদা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে ভর্তি করা হয়। গাইনি ও অবস বিভাগের সার্জন ডা. সাদিয়া আফরীনের তত্ত্বাবধানে আল্ট্রাসনোগ্রাফি করে আঁখির গর্ভে তিনটি সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরিবারের সম্মতিতে পরে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেলে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন ডা. মোঃ সাখাওয়াত হোসেন (অপু), এমবিবিএস (ঢাকা), বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারি) কোর্স, জেনারেল সার্জন ও সনোলজিস্ট। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. রাহাত আলী।

হাসপাতালটির পরিচালক সাংবাদিক এম,এ রাশেদ জানান, “গরিব ও অসহায় মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মা ও নবজাতকরা সুস্থ আছেন—এটাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। সবাই নবজাতকদের জন্য দোয়া করবেন।”

এদিকে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে আঁখি খাতুনের পরিবারে নেমে আসে আনন্দের বন্যা। নবজাতকদের এক নজর দেখতে স্থানীয় বাসিন্দারাও হাসপাতালের দিকে ছুটে আসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026