1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভারতীয় নাম্বার থেকে হুমকি হাসিনার ফাঁসি হলে কাউকে ছাড় নয়। 

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 78 Time View
176

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ভারতীয় নম্বর থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। তার আগেই এই হুমকি দেওয়া হলো।

গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখ রাত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে এই হুমকি দেওয়া শুরু হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ টিমের সব সদস্যকে উদ্দেশ্য করে এই হুমকি দেওয়া হয়েছে।বেশিরভাগ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে।

হুমকিতে বলা হয়েছে, যদি শেখ হাসিনার সাজা হয়, তাহলে প্রসিকিউশন টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না।প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে হুমকি দেওয়া শুরু হয় এবং আজ সকালেও বেশ কিছু ফোন আসে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান যে তিনি অসংখ্য ফোন পেয়েছেন এবং এক পর্যায়ে ফোন বন্ধ করে দেন। তিনি হুমকির বিষয়টিকে কাপুরুষোচিত কাজ হিসেবে অভিহিত করেন।

গত বছর জুলাই মাসে গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয় এবং তিনি দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন।

এরপর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়, যার রায় ১৭ নভেম্বর ২০২৫ তারিখে ঘোষণা করার কথা রয়েছে।এই রায়কে কেন্দ্র করে দেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026