1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইটভাটা উচ্ছেদে রুখে দাঁড়ালো শ্রমিকরা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে প্রতিবাদ

মোঃ আবদুল্লাহ আল-মামুন 
  • Update Time : সোমবার, নভেম্বর ১৭, ২০২৫,
  • 110 Time View
209

মোঃ আবদুল্লাহ আল-মামুন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চকরিয়ার মানিকপুরে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে তিনটি পরিবেশবান্ধব ঝিকঝাক চিমনি ব্যবহারকারী ইটভাটা ভেঙে দেওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিকরা।

মানিকপুরের উচ্ছেদ কর্মসূচি শেষে যখন অভিযানে অংশ নেওয়া দল লামা উপজেলার ফাইতং এলাকায় প্রবেশ করে, তখন পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। কর্মসংস্থান রক্ষার দাবিতে শত শত শ্রমিক কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়ে ইটভাটা ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ গড়ে তোলেন। শ্রমিকদের এই বিক্ষোভে পাহাড়ি সড়কের ওপর আটকা পড়ে প্রশাসনের যানবাহন। উত্তেজনাকর পরিস্থিতি আঁচ করতে পেরে কর্তৃপক্ষ দু’দিনের জন্য উচ্ছেদ অভিযান স্থগিত ঘোষণা করে সেখান থেকে সরে আসে।

ইটভাটা মালিক ও শ্রমিকরা অভিযোগ করেন, দুই যুগ ধরে মানিকপুর ও ফাইতংয়ের ইটভাটা থেকে উৎপাদিত ইট পেকুয়া, মহেশখালীসহ আশপাশের এলাকার ঘরবাড়ি নির্মাণ ও সরকারি–বেসরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ এই উচ্ছেদ অভিযানে স্থানীয় ২০ হাজারেরও বেশি শ্রমিকের জীবিকা সরাসরি হুমকির মুখে পড়বে বলে দাবি তাদের।

এদিকে মালিকদের আরও অভিযোগ, পরিবেশ উপদেষ্টা কর্তৃক দেওয়া নির্দেশনা অনুযায়ী ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিক্সড চিমনি–যুক্ত ভাটায় অভিযান চালানোর কথা থাকলেও সেগুলো বাদ দিয়ে পরিবেশবান্ধব ঝিকঝাক চিমনির ভাটা ভেঙে নির্দেশনা লঙ্ঘন করেছে সংশ্লিষ্ট বিভাগ। শ্রমিকদের হুঁশিয়ারি জীবন–জীবিকা ধ্বংসের চেষ্টা হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026