
প্রতিনিধি মাহিন আহমেদ কুলিয়ারচর কিশোরগঞ্জ
গতকাল রাত আনুমানিক ৩ টায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাধবদী গ্ৰামের বিএনপির কার্যালয়ে কে বা কারা আগুন দেয়।
এতে করে বিএনপির কার্যালয় টি সম্পুর্ন ভাবে পুরে যায়। টিন ও কাঠের তৈরি কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, জিয়া পরিবারের ছবি এবং কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মননিত প্রার্থী শরিফুল আলম এর ছবি সহ দলীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে ৪০ জনের নামে মামলা দায়ের করা হয়।
স্থানীয় বাসিন্দা সালাম মিয়া জানান, রাত তখন প্রায় ৩ টা, এলাকার সকলেই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলো, এক ব্যক্তির চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে।
ঘটনা স্থলে গিয়ে দেখি কে বা কারা বিএনপির কার্যালয়ে আগুন লাগিয়েছে, লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিসে বিষয়টি জানানো হলে, অতি দ্রুত চলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের আনেন।
পরদিন দুপুরে ঘটনা কথা শুনে, ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা যুবদলের সভাপতি আজহার উদ্দিন লিটন, তিনি বলেন যে বা যারা এই নিন্দনীয় কাজ করেছে, অতি দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন আপনারা নিরব থাকুন, অপরাধীর অবশ্যই বিচার হবে।
এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যেখানে একটি দলের কার্যালয়ের নিরাপত্তা নেই, সেখানে জনসাধারণের নিরাপত্তা কোথায়