1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাবিতে নবান্ন উৎসব ১৪৩২: হেমন্তের ছোঁয়ায় প্রাণবন্ত র‍্যালি

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 86 Time View
171

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব ১৪৩২ উপলক্ষে রোববার অনুষ্ঠিত হলো এক বর্ণিল ও প্রাণবন্ত আনন্দ র‍্যালি।হেমন্তের স্নিগ্ধ বাতাস আর নতুন ধানের মৌসুমী আমেজে সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের রঙ।লোকগানের সুর, আলপনার সাজ ও কৃষিজ ঐতিহ্যের নানা প্রতীকী আয়োজন মিলিয়ে দিনটি পরিণত হয় এক পরিপূর্ণ সাংস্কৃতিক উৎসবে। অনুষ্ঠানটি আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ।সকাল সাড়ে ৯টায় বিভাগের সামনে শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন অনুষদের অংশগ্রহণকারীরা জড়ো হন।কারও হাতে ধানের শীষ, কারও হাতে আলপনার বোর্ড, কৃষি সরঞ্জাম কিংবা রঙিন পোস্টার—সব মিলিয়ে গড়ে ওঠে এক গ্রামীণ উৎসবের আবহ।পরে বিভাগ চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবন এলাকায় গিয়ে শেষ হয়।র‍্যালিতে ঢাক-ঢোল, হেমন্তের লোকগান ও কৃষিজীবনের তাল-মাত্রায় মুখরিত ছিল পরিবেশ।অনেক শিক্ষার্থী গ্রামীণ ঐতিহ্যের পোশাকে বা শাল জড়িয়ে অংশ নেন, যা পুরো অনুষ্ঠানে আরও বাড়তি রঙ যোগ করে।পথিমধ্যে তাৎক্ষণিক নৃত্য, কৃষিভিত্তিক পরিবেশনা ও স্লোগানে উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে শোভাযাত্রা অংশগ্রহণকারীরা বলেন,নবান্ন শুধু নতুন ধান ওঠার আনন্দ নয়; এটি বাংলার গ্রামীণ শিকড়, কৃষকের পরিশ্রম ও প্রকৃতির চক্রের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের একটি স্মারক। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন তরুণদের নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ করে।বিভাগীয় শিক্ষকরা জানান, নবান্ন উৎসব কৃষি-গবেষণা,খাদ্য নিরাপত্তা, ফসল উৎপাদন এবং কৃষকের শ্রমকে বোঝার একটি জীবন্ত শেখার ক্ষেত্র।এমন আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের বাইরেও কৃষিকে সমাজ,সংস্কৃতি ও বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে উপলব্ধি করতে সাহায্য করে।হেমন্তের হাওয়া, নতুন ফসলের প্রতীকী শোভা,লোকগানের সুর আর শিক্ষার্থীদের উৎসাহ সবকিছু মিলিয়ে রোববারের নবান্ন উৎসব ১৪৩২ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে উঠেছে এক প্রাণবন্ত ও ঐতিহ্যমণ্ডিত উদযাপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026