দুর্বৃত্তরা শেষ রাতে এম্বুলেন্স ও বাসে অগ্নিসংযোগ ঘটিয়েছে সিলেটে
মোঃ আসাদুজ্জামান
Update Time :
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
81 Time View
দুর্বৃত্তরা শেষ রাতে এম্বুলেন্স ও বাসে অগ্নিসংযোগ ঘটিয়েছে সিলেটে
মোঃ আসাদুজ্জামান সিলেটে গত শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) দিবাগত রাতে দুর্বৃত্তরা একটি অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে। ঘটনা দুটি ঘটেছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায়। অ্যাম্বুলেন্সে আগুন: রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক এসে অ্যাম্বুলেন্সটিতে আগুন দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর, রাত ৩টা ৪৮ মিনিটের দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে...
159
মোঃ আসাদুজ্জামান
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
সিলেটে গত শনিবার (১৫ নভেম্বর, ২০২৫) দিবাগত রাতে দুর্বৃত্তরা একটি অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে। ঘটনা দুটি ঘটেছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায়।
অ্যাম্বুলেন্সে আগুন: রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে রাখা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক এসে অ্যাম্বুলেন্সটিতে আগুন দিয়ে চলে যায়।
এর কিছুক্ষণ পর, রাত ৩টা ৪৮ মিনিটের দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।দুটি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ সন্দেহভাজনদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।