
আল মামুন তালুকদার,বিশেষ প্রতিনিধি বগুড়া
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলায় এক বিশাল নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কালাই ইউনিয়ন এবং বীরকাদার ইউনিয়নের যৌথ আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী,সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,
এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোন বিকল্প নেই। কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়েই আমরা আবারও জনগণের আস্থা অর্জন করব।তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের দমন-পীড়নও গণতন্ত্রহীনতার কারণে দেশের মানুষ আজ পরিবর্তন চায়।তিনি দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।সভায় কালাই ও বীরকাদার ইউনিয়ন বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। কর্মীসভা দলীয় স্লোগান, উচ্ছ্বাস ও নির্বাচনী অঙ্গীকারে মুখরিত হয়ে ওঠে।এসময় বক্তারা ধানের শীষকে বিজয়ী করতে ইউনিয়ন পর্যায়ে ভোটারদের কাছে গিয়ে সাংগঠনিক কর্মকাণ্ড শক্তিশালী করার আহ্বান জানান।