বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার, মাদারীপুর আজ ১৬/১১/২০২৫ রোজ রবিবার ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুর নামক বাস স্টান্ডে বড় বড় গাছ কেটে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।স্থানীয় লোকজন বলেন রোববার ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে ঘটে এ ঘটনা।এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক।পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বা লিয়ে অবরোধ করেন তারা। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস...
185
বাতেনুজ্জামান জুয়েল, স্টাফ রিপোর্টার, মাদারীপুর
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
আজ ১৬/১১/২০২৫ রোজ রবিবার ভোরে ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুর নামক বাস স্টান্ডে বড় বড় গাছ কেটে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।স্থানীয় লোকজন বলেন রোববার ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার গোপালপুরে ঘটে এ ঘটনা।এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক।পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বা লিয়ে অবরোধ করেন তারা। ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।