
আব্দুর রহমান( স্টাফ রিপোর্টার)
১৫/১১/২০২৫ ইং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া মিরপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভার শুরুতে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট,গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।ও কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি, জনাব খ,ম,মোখলেসুর রহমান, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক, জনাব মিজানুর রহমান মঞ্জু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক জনাব,মুজাম মালিথা ও কুষ্টিয়া মিরপুর পৌর শ্রমিক দলের আহ্বায়কজনাব রেজা আলম খান আলামিন।অনুষ্ঠানের সভাপতি তো করেন কুষ্টিয়া মিরপুর শ্রমিক দলের সভাপতি মামুন আহম্মেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,ররাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা,আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনীতি পুনর্গঠন, দুর্নীতি দমন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই ৩১ দফাই হবে আগামী দিনের পুনর্গঠনের মূল ভিত্তি। শ্রমিক নেতা এবং স্থানীয় BNP নেতৃবৃন্দ শ্রমিকদের সুরক্ষা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমবান্ধব রাষ্ট্র গঠনে এসব দফা অপরিহার্য বলে উল্লেখ করেন।সভায় উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তাঁরা মাঠ পর্যায়ে এই দফাগুলোর তাৎপর্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান।