
মোঃ সোহরাব হোসেন (রাজু)
ঝিনাইদহের কালীগঞ্জে আগামী বুধবার (১৯ নভেম্বর ) সকালে ভূষণ অডিটোরিয়ামে জননেতা হামিদুল ইসলাম হামিদের নিদর্শনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক মহিলা সমাবেশ করার উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৪ নভেম্বর) বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম মোল্লা।প্রধান অতিথির বক্তব্যে বলেন” দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে। জনগণের ভোটের অধিকার ফেরাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ঐক্যই হবে চূড়ান্ত শক্তি”। আগামী বুধবারের মহিলা সমাবেশ সফল করার জন্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতা কর্মীদের আহবান জানান।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা জুমারত আলী, আবু জাফর, প্রফেসর আব্দুল মজিদ মাজেদ, মুন্সী কামরুল ইসলাম, বাবুল আক্তার,সোহরাব হোসেন, এএইচএম আলিম, মোজাম্মেল হক, সাহাবুদ্দিন, বিএনপি যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল কৃষক দল প্রমুখ।