
নুরুল আবছার ( মহেশখালী)
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি। মানবিক এ উদ্যোগকে ঘিরে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে উৎসবমুখর পরিবেশ। এই কর্মসূচির অংশ হিসেবে দুই হাজারের বেশি ছাত্রীদের ফ্রি নাক ও কান ছেদন সেবা প্রদান করা হয়েছে। এছাড়া শিশু রোগ বিশেষজ্ঞ, চর্ম রোগ বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, দন্ত চিকিৎসকসহ মোট বারোজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিম সারাদিনব্যাপী চিকিৎসাসেবা দিচ্ছেন।
চিকিৎসা নিতে আগত রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই। স্থানীয়দের মতে, বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছে। বিশেষ করে ছাত্রীদের নাক ও কান ছেদন সেবাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যেও সন্তুষ্টি দেখা গেছে।স্থানীয় জনসাধারণ মনে করেন, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিটি ইউনিয়নে নিয়মিত আয়োজন করা হলে সাধারণ জনগণের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবার সমস্যাগুলো অনেকটাই লাঘব হবে।
উদ্যোগটি পরিচালনা করছে শাপলাপুর ইউনিয়ন উন্নয়ন পেশাজীবী সমিতি। তারা প্রতি বছর আন্তঃওয়ার্ড বা স্কুলভিত্তিক বৃত্তি পরীক্ষাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।শাপলাপুরে চলমান এই মানবিক চিকিৎসা কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ইউনিয়নজুড়ে সৃষ্টি করেছে ইতিবাচক সাড়া।