
মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ড দক্ষিণ শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মহিলা দলের ১নং ওয়ার্ড শাখার সভানেত্রী মোছাম্মৎ জেসমিন আক্তার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদিকা মোছাম্মৎ শহিদা আক্তার।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোঃ শামিম ওসমান। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী মোছাম্মৎ রিপাত হায়দার শাবরিনা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী ও চকরিয়া উপজেলা মহিলা দলের আহ্বায়িকা মোছাম্মৎ হালেছা বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া পৌরমহিলা দলের সাধারণ সম্পাদিকা এডভোকেট মোছাম্মৎ ডলি ছিদ্দিকি, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ নাজেম উদ্দিন, সহ-সভাপতি পারভেজ উদ্দিন কন্ট্রাক্টর, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হামিদ, সেচ্ছাসেবক দলের সভাপতি ফজল কাদের, কৃষক দলের সভাপতি আব্দুর রহিম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাদেক হোসেন রানা এবং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক জামশেদুল ইসলাম সুজন। বক্তারা সংগঠনের ভিত্তি মজবুত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।